সরওয়ার কামাল, মহেশখালী | ২৪ আগস্ট
মহেশখালী পৌরসভার হাজী মোশাররফ আলী পাড়ার মানুষ আজ মৃত্যুর শোকের সাথেই লড়ছে দুর্ভোগের লজ্জা।
বছরের পর বছর সংস্কারহীন সড়ক ডুবে গেছে বর্ষার জলে।
এই পথ দিয়েই লাশের খাটিয়া কাঁধে নিয়ে হেঁটে যেতে হয় কবরস্থানে—প্রতিটি পদক্ষেপে ঝুঁকি, প্রতিটি নিঃশ্বাসে আতঙ্ক।
শিক্ষার্থী থেকে বৃদ্ধ, মুসল্লি থেকে গর্ভবতী নারী—সবার চলার পথ আজ কাদা আর পানির ফাঁদে বন্দি। অথচ অভিযোগ করার মতো কেউ নেই, শোনার মতোও নেই।
মানুষের একটাই আর্তনাদ—
“আমরা মরতে চাই না পথে, লাশ কাঁধে তুলতে চাই না মৃত্যুভয়ে। শুধু একটু নিরাপদ রাস্তা চাই।”










































