মহেশখালীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন

সরওয়ার কামাল মহেশখালী-৫ই সেপ্টেম্বর
মহেশখালীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী। এ উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে ৪ঠা সেপ্টেম্বর বিকাল ৩টায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শ্রী আশীষ চন্দ্র দে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রী রাজু মোহন দে এর পরিচালনায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাঁশি, মহেশখালী উপজেলা বিএনপি সৌদি আরব শাখা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, সমাজ সেবক শফি আলম শফি, মাষ্টার দীলিপ কুমার দাশ, হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী উপজেলা সাবেক স্বাস্থ্য পরিদর্শক কমল কৃষ্ণ ঘোষ, মাষ্টার তপন কান্তি দে, সাবেক কাউন্সিলর রতন কান্তি দে, ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সুজন কান্তি দে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে বজায় রেখে মহেশখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল ও নানা রঙের বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তবৃন্দের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং সর্বস্তরের হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।
পূর্বের খবরবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত 
পরবর্তি খবরনা ফেরার দেশে বুয়েটের অধ্যাপক মো. নজরুল ইসলাম