সরওয়ার কামাল মহেশখালী-৮ই ডিসেম্বর
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ৩টি বালুবাহী ডাম্পার আটক করা হয়েছে। ৮ই ডিসেম্বর দুপুরে অভিযান পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ১৫(১) ধারায় দুইটি পৃথক মামলায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।













































