মহেশখালীতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সরওয়ার কামাল মহেশখালী -৮ নভেম্বর
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
৮ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। স্বাগত বক্তব্য মহেশখালী উপজেলা সমবায় অফিসার দিদার আলম।
বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক রানা, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল কাদের বাবুল, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দু রহিম বি.ক.ম, মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেকে ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে।
সভাপতির বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার  অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগই সমবায়ের মূল শক্তি। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালনা করা গেলে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
তাঁরা আরো বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। এজন্য সমবায় আন্দোলনকে আরো গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরপ্রতিটি দায়িত্ব জামায়াতে ইসলামীর কাছে ‘আমানত:নুর আহমদ আনোয়ারী।