মহেশখালীতে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 

 

সরওয়ার কামাল মহেশখালী ১৭ জুলাই
মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৬ জুলাই সকাল ১০ টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ এরশাদ নুর, এনসিপি নেতা মোহাম্মদ রাসেল। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
পূর্বের খবরজুলাই শহীদ দিবসের আলোচনা সভায় জেলা আমীর আনোয়ারী।
পরবর্তি খবরকুতুবদিয়ায় ৩৫০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা জামায়াতের ত্রাণ বিতরণ