সরওয়ার কামাল মহেশখালীঃ ৩০ এপ্রিল
মহেশখালীতে মানব পাচার প্রতিরোধ কমিটি’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র আয়োজনে ৩০ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন, সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান,, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদার আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র প্রজেক্ট ম্যানেজার মোঃ নুর জামান, উপজেলা কো-অর্ডিনেটর সুরেশ ত্রিপুরা, মাঠ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আইওএম কর্মকর্তা শাহরিয়ার মোস্তফা ও মহিউদ্দিন তাহের আরবী,, মানব পাচারের ভূক্তভোগী ছোট মহেশখালীর আবদুল মোতালেব, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুন্নেছা, স্বাস্থ্য পরিদর্শক সুজিত কুমার দে সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা, মানব পাচার প্রতিরোধে বিভিন্ন হাট-বাজার বা জনসমাগম স্থানে সচেতনতা মূলক সভা, নাটক ও জারি গানের মাধ্যমে জনগণকে সচেতন করার আহ্বান জানান।










































