দ্রুত নির্বাচনের দাবিদাররাই এখন নির্বাচন পেছানোর সুর তুলছে: ড. হামিদুর রহমান আযাদ

মহেশখালী, ৭ ডিসেম্বর ২০২৫:

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, “জুলাই অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচনের দাবিতে যারা সরকারকে চাপ দিয়েছে, তারাই এখন নির্বাচন পেছানোর কথা বলছে। জনগণ তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

শনিবার বড় মহেশখালী ইউনিয়নের তৃণমূল কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশে চলমান নৈরাজ্য, দুর্নীতি, সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পেতে নৈতিক ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।

তিনি আরও বলেন, “নৈতিকতাহীন নেতৃত্ব জাতিকে কখনো শান্তি ও অগ্রগতি দিতে পারে না। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই পারে দুর্নীতি-দুঃশাসন বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে।”

ড. আযাদ দেশপ্রেমিক, ন্যায়–শান্তিপ্রত্যাশী ও ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাকির হোসাইন, মাস্টার শামিম ইকবাল, আব্দুর রহিম, কামরুল ইসলাম, পরিমল কান্তি শীল, মোহাম্মদ রাসেল, আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরনির্বাচনী কর্মীদের পোস্টাল ভোট নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
পরবর্তি খবরটেকনাফে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর গণসংযোগ  অনুষ্ঠিত