“দেশে নতুন ধারার শাসনব্যবস্থা চালু করতে হলে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন হতে হবে”

প্রেস বিজ্ঞপ্তি
২০ আগস্ট ২০২৫

কক্সবাজার-০৩ আসনে জামায়াতের নির্বাচন ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার-০৩ সংসদীয় আসন কমিটির উদ্যোগে ২০ আগস্ট শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচন ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। সঞ্চালনা করেন সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য টার্নিং পয়েন্ট। দীর্ঘ দমন-পীড়ন থেকে মুক্ত হয়ে মানুষ এখন পরিবর্তন চায়। পুরোনো ধারা নয়, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য প্রয়োজন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন এবং ‘পিআর’ পদ্ধতির বাস্তবায়ন। আতাতের নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের আমীর-সেক্রেটারিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বের খবর“ইসলাম ছাড়া পৃথিবীর কোনো শাসনব্যবস্থা মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না”
পরবর্তি খবরকক্সবাজার প্রেসক্লাব সংস্কার কমিটির সভা