ছোট মহেশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাধারণ সভা অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৫, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামি ছোট মহেশখালী ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মোঃ সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোজাম্মেলের সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাস্টার শামীম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আক্তার কামাল ও ইসলামী ছাত্রশিবির মহেশখালী উপজেলা দক্ষিণের সেক্রেটারি মোঃ শাহরিয়ারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার শামীম ইকবাল বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—এই স্লোগান সামনে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি মাস্টার আক্তার কামাল বলেন, জামায়াত আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, তাই প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের উচিত তাদের এই মহৎ উদ্যোগে সহযোগিতা করা।

সভাপতি মোঃ সোহেল তার সমাপনী বক্তব্যে বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের ন্যায় ও ইনসাফভিত্তিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামে যোগদানের বিকল্প নেই।

পূর্বের খবর“ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ “
পরবর্তি খবর“জুলাই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করুন”