সরওয়ার কামাল মহেশখালী ২৫ই ডিসেম্বর
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসত্রুিম তৈরী এবং অনুমোদন বিহীন কাপড় কাচার পাউডার, মোমবাতি, কলম তৈরীর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১টি মামলায় ঠাকুরতলা এলাকার কবির আহমেদের পুত্র নুরুল করিম কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত পাউডার, মোমবাতি, কলম সহ সব মালামাল বিনষ্ট করা হয়েছে।
২৫ ডিসের দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় গোপান সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ ও আনসার সদস্যদের টিম। মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।













































