রামুর বাউয়ারকোপ এলাকায় ভয়াবহ সঙ্গবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সাইফুল ইসলাম নামের এক যুবক নানার বাসায় যাওয়ার পথে ডাকাত দলের হাতে সর্বস্ব হারিয়েছেন। জানা যায়, সাইফুল তার মামাকে ২০,০০০ টাকা দিতে যাচ্ছিলেন। এ সময় একটি সঙ্গবদ্ধ ডাকাত দল তাকে গতিরোধ করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
সাইফুল জানান, ঘটনার সময় হঠাৎ করে এক ব্যক্তি পেছন থেকে তাকে অস্ত্রের ভয় দেখায়। সেই ব্যক্তি তোফাইল নামে পরিচিত একজন চিহ্নিত অপরাধী বলে দাবি করেন সাইফুল। প্রথমে সাইফুল সব কিছু দিতে অস্বীকার করলে, ডাকাত দলের সদস্যরা আরও কয়েকজনকে ফোন করে ডেকে আনে। এরপর সবাই মিলে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ২০,০০০ টাকা, মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী সাইফুল আরও বলেন, তিনি ডাকাত দলের কয়েকজনকে চিনতে পেরেছেন। এরা হচ্ছে স্থানীয় একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তোফাইল সভাপতি স্বেচ্ছসেবক দল মুনিরঝিল ২নং ওয়ার্ড, নুরুল আবছার যু্গ্ন আহবায়ক যুবদল কাউয়ারকোপ ইউনিয়ন, আব্দুল্লা সাংগঠনিক সম্পাদক কাউয়ারখোপ ইউনিয়ন শ্রমিকদল।
এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। সাইফুল এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।










































