উপজেলা জামায়াতের উলামা ও পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত 

১২ জুলাই শনিবার ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ১০ টায় উলামা এবং বিকাল ৩টায় পেশাজীবী সমাবেশ পৃথক পৃথকভাবে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নূরুল আজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কক্সবাজার জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী,  উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি ক্বারি রমজান আলী, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আলম ক্বারি মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবর্তন ও দ্বীনের দাওয়াত পৌঁছাতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের কে সর্বাত্মকভাবে কাজে নিয়োজিত রাখতে হবে।
বিকাল ৩টায় অনুষ্ঠিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার -০৩ সংসদীয় আসনে এমপি প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, মাস্টার ছৈয়দ নুর, মাওলানা ছৈয়দ নুর হেলালী, মাস্টার ছৈয়দুল আলম , মাওলানা ছৈয়দুল হক , ডা. আমির সোলতান,  মাস্টার নুরুল হক, সাংবাদিক ইমাম খাইর।
পেশাজীবী প্রতিনিধিগণের  মধ্যে উপস্থিত ছিলেন:
মাস্টার মোবারক হোসাইন – সাবেক শিক্ষা অফিসার, ডা. মোস্তাফিজুর রহমান – বীর মুক্তিযোদ্ধা, মাস্টার মুহাম্মদ আলম – সহকারী প্রধান শিক্ষক, গোমাতলী উচ্চবিদ্যালয়, আব্দুল গফুর রায়হান – সহকারী শিক্ষক, ঈদগাহ শাহ জব্বারিয়া মাদরাসা, নেছারুল হক – ব্যাংকার
সমাবেশে বিভিন্ন পেশার কয়েক শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সকলেই সমাজে মূল্যবোধ, ন্যায়নীতি, জবাবদিহিতা ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পূর্বের খবর” শিক্ষকরাই হলেন সমাজের প্রকৃত আইকন”
পরবর্তি খবরআগামী নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামি লিডার শীপ ট্রেনিং অনুষ্ঠিত।