**উখিয়ায় ছাত্র–তরুণ সমাবেশে শাহজাহান “তারুণ্য শক্তিই দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করবে”**

মহেশখালী নিউজ ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৫

উখিয়ায় ছাত্র–তরুণ সমাবেশে মুহাম্মদ শাহজাহান বলেছেন, “ফ্যাসিবাদ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্য যেভাবে অতীতে ভূমিকা রেখেছে, আসন্ন নির্বাচনেও তারাই দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করবে।”

শনিবার উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল।

তিনি বলেন, যুবকদের জাগরণে উখিয়া–টেকনাফে ভোট ছিনতাইয়ের পথ রুদ্ধ হবে। চাঁদাবাজ–সন্ত্রাসমুক্ত জনপদ গঠনে নূর আহমদ আনোয়ারীর বিকল্প নেই। সীমান্ত বাণিজ্য টেকনাফের অর্থনীতি, কর্মসংস্থান ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে বলেও উল্লেখ করেন তিনি।

“জনগণের সেবক হয়ে কাজ করবো”—নূর আহমদ আনোয়ারী

প্রধান বক্তা জেলা আমীর ও কক্সবাজার–৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন,
“দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবো। উখিয়া–টেকনাফকে শান্তি ও উন্নয়নের জনপদে রূপান্তরে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”
তিনি দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

উপজেলা চেয়ারম্যানের প্রকাশ্য ঘোষণা

বিশেষ অতিথি উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী ঘোষণা দেন—
“আগামী নির্বাচনে উখিয়া–টেকনাফের এমপি হবেন মাওলানা নূর আহমদ আনোয়ারী।”
তার এ ঘোষণায় সমাবেশে মুহূর্তেই আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আরও উপস্থিত ছিলেন

চবি ভিপি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, এডভোকেট শাহজাহানসহ জেলা–উপজেলার নেতৃবৃন্দ।

পূর্বের খবরবাংলাদেশের অগ্রগতির প্রধান বাধা দুর্নীতি — ড. হামিদুর রহমান আযাদ
পরবর্তি খবরত্রয়োদশ জাতীয় নির্বাচন: আস্থা–ইসির, প্রস্তুতি শতভাগ সম্পন্ন — ইসি সচিব