আসন্ন জাতীয় নির্বাচন ফেয়ার হলে জামায়াতে ইসলামি প্রস্তুত মহেশখালীতে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সম্মেলনে ড. আযাদের বার্তা

 

নিজস্ব প্রতিবেদক
মহেশখালী, ২৫ আগস্ট ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মহেশখালী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামির ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে শতাধিক ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, ইউনিট দায়িত্বশীল ও কেন্দ্রীয়-জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন—
“ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর। ভোট তৈরি ও রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি সতর্ক করেন—
👉 জুলাই সনদ ঘোষণা ও পিয়ার পদ্ধতিতে প্রার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে।
👉 দখলবাজ-চাঁদাবাজ নেতৃত্বে স্থান পাবে না।
👉 ফেয়ার ইলেকশনের বদলে ফেয়ার সিলেকশন চাপিয়ে দিলে আগস্টের মতো আন্দোলন-সংঘাত অনিবার্য।

অতিথিদের বক্তব্যে উঠে আসে—

প্রতিটি ওয়ার্ডে সক্রিয় ইউনিট গঠন অপরিহার্য। (জাকের হোসাইন)

জামায়াত ন্যায়, ইনসাফ ও মানবাধিকারের সংগ্রামী শক্তি; সব ধর্ম-বর্ণের মানুষের কাছে এ বার্তা পৌঁছাতে হবে। (পরিমল বাবু)

দায়িত্বশীলদের শুধু প্রচারণা নয়, ভোটকেন্দ্র রক্ষার জন্যও প্রস্তুত থাকতে হবে। (মাস্টার শামীম ইকবাল)

সৎ, ত্যাগী ও কর্মঠ নেতৃত্বই জনগণের ভালোবাসা অর্জনের পথ। (আব্দুর রহিম)

শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষকে সংগঠিত করলেই জামায়াত হবে জনগণের ভরসা। (শামসুল আলম বাহাদুর)

দায়িত্বশীলদের প্রস্তুতি যত দৃঢ় হবে, বিজয়ের পথ তত সহজ হবে। (আবু তাহের চৌধুরী)

সমাপনীতে পৌরসভা সভাপতি কাজী মোতাহের হোসেন বলেন—
“ঐক্যবদ্ধ থাকলে জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের বিজয়ের মূল শক্তি।”

নেতৃবৃন্দের মতে, এই সম্মেলন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মহেশখালীর রাজনীতিতে নতুন উদ্দীপনা ও গতি সঞ্চার করেছে।

পূর্বের খবরজীবনের ঝুঁকি নিয়ে লাশ কাঁধে কবরস্থ
পরবর্তি খবরপালংখালী ইউনিয়ন জামায়াতের কেন্দ্র পরিচালনা কমিটির সমাবেশ অনুষ্ঠিত