মহেশখালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস গোরকঘাটা’ ক্যাম্পেইন
সরওয়ার কামাল, মহেশখালী | ২২ সেপ্টেম্বর
ডিজিটাল লেনদেন ও ‘বাংলা QR’ ব্যবহারে সচেতনতা বাড়াতে মহেশখালীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) গোরকঘাটা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য। ফিতা কেটে উদ্বোধন করেন গোরকঘাটা বাজার বণিক সমিতির সভাপতি ও মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক মহেশখালী শাখার ব্যবস্থাপক হাবিব উল্লাহ নোমান।
বক্তারা বলেন, ‘বাংলা QR’ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করা যায়। ক্যাশলেস লেনদেনকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।












































