মহেশখালী উপজেলা বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান বিতরণকালে অধ্যাপক আবু তাহের চৌধুরী।

 

“পাহাড় ভেঙ্গে ঘর বাড়ি ক্ষয়ক্ষতির তুলনায় মানবিক সহায়তা অপর্যাপ্ত, সরকারি সহযোগিতা জোরদার করুন”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী ১২ জুলাই সকাল থেকে মহেশখালী উপজেলা উত্তর শাখার কালারমারছড়া ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড এবং এলাকায় সকাল থেকে সন্ধ্যা অবধি বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ -খবর নেন এবং সান্ত্বনা প্রদান করে সহজভাবে দুর্যোগ কাটিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এসময় তিনি বলেন, সম্প্রতি প্রবল বর্ষণে উপজেলার অনেক এলাকা পাহাড়ের মাটি পড়ে ক্ষতিগ্রস্ত এবং প্লাবিত হয়ে পড়েছে। কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষের এহেন চরম দুর্ভোগে সরকারি সহযোগিতা, উদ্ধার তৎপরতা ও জীবন বাঁচানোর প্রদক্ষেপ লক্ষনীয় নয়। মানুষের দুর্ভোগের তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ের সহযোগিতা অপ্রতুল। আমি বন্যায় বিপন্ন মানুষের সহযোগিতার জন্য সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যার প্রাথমিক অবস্থা থেকে পানিবন্দি ঘর বাড়ি বিধ্বস্ত মানুষকে আমাদের সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা, শুকনো খাবার বিতরণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে আসছে। আহতদের পরিবারককে নগদ অর্থ সহায়তা পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইংশাআল্লাহ।


এ সকল তৎপরতায় উপস্থিত ছিলেন, অধ্যাপক আবু তাহের চৌধুরী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মাষ্টার নজরুল ইসলাম আমীর মহেশখালী উপজেলা উত্তর শাখা,জনাব কামরুল হাসান কক্সবাজার শহর সভাপতি যুব ও কিড়া বিভাগ, উপজেলা সমাজকল্যাণ সভাপতি মাষ্টার ছিদ্দিক আহমদ সহ উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

পূর্বের খবরকালারমারছড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ