ছোট মহেশখালীতে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা

সরওয়ার কামাল  | ২৭ আগস্ট
মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
বুধবার দুপুরে বিদ্যালয় দু’টি পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে পরামর্শ দেন।
পরিদর্শনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

পূর্বের খবরকক্সবাজারে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা
পরবর্তি খবরসোনাদিয়ায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার