কক্সবাজারে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা

কক্সবাজার প্রতিনিধি:
১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কক্সবাজারে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের লালদীঘি পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী জাবিরুল গণি।
অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের কক্সবাজার শহর ও রামু উপজেলা সংগীত টিম এবং অনির্বাণ শিল্পী গোষ্ঠী না’তে রাসূল ও কাওয়ালী পরিবেশন করেন। তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসা টিমের বৃন্দ তেলাওয়াত এবং বাচিক শিল্পী মাহমুদ আহমাদি নেজাদের কবিতা আবৃত্তিও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
এছাড়া লালদীঘি পাড়ে বর্ণিল আলোকসজ্জা, বুক স্টল ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরবড় মহেশখালীতে সামাজিক উদ্যোগে জামায়াত: মসজিদের অজুখানা মেরামতে আর্থিক সহায়তা
পরবর্তি খবরছোট মহেশখালীতে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা