মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আব্দুল মালেক গ্রেফতার

সরওয়ার কামাল মহেশখালী-৩০ অক্টোবর

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজিসহ আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকায় একটি কালভার্টের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ ইকবাল, এএসআই হারুন মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুল মালেক বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের শফিউল আলমের ছেলে।

মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা রুজুর পর গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বের খবরকুতুবদিয়া উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে জেলা আমীর আনোয়ারী