সরওয়ার কামাল মহেশখালী ১৭ অক্টোবর
শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের লক্ষে মহেশখালীতে পূবালী ব্যাংক পিএলসির “স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি মহেশখালী শাখার উদ্যোগে হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কালারমারছড়া ইউনুছখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। ১৫ই অক্টোবর সকাল ১০টায় কালারমারছড়া ইউনুছখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ে কালারমারছড়া উপশাখা ব্যবস্থাপক আমিমুল এহছানের সভাপতিত্বে ফরহাদ মাজহারুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক পিএলসি মহেশখালী শাখার ব্যবস্থাপক প্রধান অতিথি ছিলেন- পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব।বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের ছিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম হাদী,সাবেক মেম্বার আব্দুল করিম। পরে হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এম আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক পিএলসি মহেশখালী শাখার ব্যবস্থাপক প্রধান অতিথি ছিলেন- পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন- পূবালী ব্যাংক পিএলসি, মহেশখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবউল্লাহ নোমান, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু হানিফ, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ।
শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যতে সঞ্চয় ও আধুনিক ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব প্রেমানন্দ শীল।
শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি, সঞ্চয়ে উৎসাহিত করা এবং ভবিষ্যতে দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে স্টুডেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।











































