কক্সবাজারে জামায়াতের লংমার্চ সফল: প্রশাসন ও জেলাবাসীর প্রতি ধন্যবাদ

কক্সবাজার প্রতিনিধি:

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে আয়োজিত লংমার্চ সফলভাবে সম্পন্ন হওয়ায় সিভিল প্রশাসন, পুলিশ, গণমাধ্যমকর্মী ও কক্সবাজার জেলাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা।

​রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রচার বিভাগ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম এ কৃতজ্ঞতা জানান।

​বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ লংমার্চের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন প্রমাণ করে যে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো সহ ৬ দফা দাবি আজ জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এই জনদাবি মেনে নিয়ে মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবে।

​এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সরকারি কলেজ গেট থেকে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে জামায়াতের প্রায় তিন শতাধিক গাড়ির বহর। সন্ধ্যা সােব ৬টার দিকে বহরটি চট্টগ্রামে পৌঁছায়।

​লংমার্চে জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী ও মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ ও আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মুহাম্মদ শাহজাহান, জাকির হোছাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক এবং সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পূর্বের খবরনা ফেরার দেশে বুয়েটের অধ্যাপক মো. নজরুল ইসলাম
পরবর্তি খবরমহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও