বঙ্গভবনে প্রথম দাপ্তরিক দিন মির্জা ফখরুলের

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় বঙ্গভবনের প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল।
আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
বঙ্গভবনে প্রথম দাপ্তরিক দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ কার্যালয়ে বিভিন্ন সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন।
দাপ্তরিক কার্যক্রম শেষে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

পূর্বের খবর‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি-সন্ত্রাস করছে’: জামায়াত আমির
পরবর্তি খবরকালারমারছড়া মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত