গণমিছিল সফল করতে ৪নং ওয়ার্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

আবু তৈয়ব – কক্সবাজার –

​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার শহর ৪নং ওয়ার্ড শাখা।

​ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মনছুর আলম

  • প্রধান অতিথি: এম ইউ বাহাদুর (সিনিয়র সহ-সভাপতি, কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন)
  • বিশেষ অতিথি: আল-হাসান রেজা (সাবেক ছাত্রনেতা)
  • অন্যান্য উপস্থিতি: ওয়ার্ড দায়িত্বশীল মোঃ একরামুল মিয়া, মোঃ রাসেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে গণমিছিলকে সর্বাত্মকভাবে সফল করতে ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পূর্বের খবরঘড়িতে গভীর রাত, নিজে ড্রাইভ করে পরিচ্ছন্নতা অভিযানে প্রধানমন্ত্রী তারেক রহমান