রাষ্ট্র সংস্কারে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ স্বাক্ষর: এক মঞ্চে ২৫ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ এক বছরের আলোচনার পর রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত হলো ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা, পাশাপাশি স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, সনদে অন্তর্ভুক্ত সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পাবে।


যেসব রাজনৈতিক দল ও নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন

১. বিএনপি:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), সালাহউদ্দিন আহমেদ (স্থায়ী কমিটির সদস্য)

২. খেলাফত মজলিস:
মাওলানা আব্দুল বাছিত আজাদ (আমীর), ড. আহমদ আবদুল কাদের (মহাসচিব)

৩. রাষ্ট্র সংস্কার আন্দোলন:
হাসনাত কাইয়ুম (প্রধান সমন্বয়ক), সৈয়দ হাসিবউদ্দীন হোসেন (মিডিয়া সমন্বয়ক)

৪. আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি):
মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু (চেয়ারম্যান), ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক)

৫. নাগরিক ঐক্য:
মাহমুদুর রহমান মান্না (সভাপতি), শহীদুল্লাহ কায়সার (সাধারণ সম্পাদক)

৬. এনডিএম:
ববি হাজ্জাজ (চেয়ারম্যান), মোমিনুল আমিন (মহাসচিব)

৭. এলডিপি:
ড. রেদোয়ান আহমেদ (মহাসচিব), ড. নেয়ামূল বশির (প্রেসিডিয়াম সদস্য)

৮. বাংলাদেশ খেলাফত মজলিস:
মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা জালাল উদ্দিন আহমদ

৯. বাংলাদেশ জামায়াতে ইসলামী:
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার

১০. গণসংহতি আন্দোলন:
জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল

১১. জেএসডি:
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মিসেস তানিয়া রব

১২. গণঅধিকার পরিষদ:
নুরুল হক নুর, মো. রাশেদ খান

১৩. বিপ্লবী ওয়ার্কার্স পার্টি:
সাইফুল হক, বহ্নিশিখা জামালী

১৪. জাতীয়তাবাদী সমমনা জোট:
ড. ফরিদুজ্জামান ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান

১৫. ১২ দলীয় জোট:
শাহাদাত হোসেন সেলিম

১৬. ইসলামী আন্দোলন বাংলাদেশ:
অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান

১৭. গণফোরাম:
সুব্রত চৌধুরী, ডা. মিজানুর রহমান

১৮. জাকের পার্টি:
শহীদুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হাসান শেখ

১৯. জাতীয় গণফ্রন্ট:
আমিনুল হক টিপু বিশ্বাস, মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস

২০. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি:
মাওলানা আবদুল মাজেদ আতহারী, মাওলানা মুসা বিন ইযহার

২১. বাংলাদেশ লেবার পার্টি:
ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার মিরাজুল ইসলাম

২২. ভাসানী জনশক্তি পার্টি:
শেখ রফিকুল ইসলাম (বাবলু), ড. মো. আবু ইউসুফ (সেলিম)

২৩. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ:
মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

২৪. ইসলামী ঐক্যজোট:
মাওলানা আব্দুল কাদের, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

২৫. আমজনতার দল:
কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, মো. তারেক রহমান


‘রাষ্ট্র পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ’

ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অনুষ্ঠানে বলেন,

“এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঐক্যের মুহূর্ত। জুলাই সনদ কেবল স্বাক্ষর নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে জানান, সনদে থাকা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি প্রধান উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করবেন, যাতে নতুন প্রজন্মের জন্য “ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র কাঠামো” প্রতিষ্ঠিত হয়।

পূর্বের খবরঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা
পরবর্তি খবরছোট মহেশখালীতে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির মতবিনিময় সভা সম্পন্ন