প্রেস বিজ্ঞপ্তি, ২৮ আগস্ট ২০২৫
কেন্দ্র প্রতিনিধি মতবিনিময় সভায় জেলা আমীর আনোয়ারী
“মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে”
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় উখিয়া -টেকনাফ আসনে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়ি পাল্লা প্রতীক তথা জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে দেশ কে উন্নয়ন ও সমৃদ্ধির সোপানে উপনীত করবো। আমরা দুর্নীতি করি না কাউকে দুর্নীতি করতে ও দিব না। এদেশ আমার -আপনার-সবার। ধর্ম, গোত্র ও বর্ণ ভেদে আমরা কাউকে বিবেচনা করতে চাই না। এদেশের সতেরো কোটি মানুষ প্রত্যেকেই এদেশের নাগরিক হিসেবে সম অধিকার, সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বেকার যুবকদের প্রশিক্ষিত করে আত্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নারী- পুরুষের ন্যায্য অধিকার ও মর্যাদা এবং নিরাপত্তার গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি। সাড়ে পনেরো বছর এদেশের মানুষ মৌলিক অধিকার থেকে ছিল বঞ্চিত। তাই নতুন বাংলাদেশে কাউকে অধিকার হারা হতে আমরা দিব না। আগামী দিনে মানুষের কল্যাণে এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে জনমত গঠন করতে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়াপালং ইউনিয়ন শাখার আওতাধীন ০৩নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আবুল হোছাইনের সভাপতিত্বে ওয়ার্ড সভাপতি আবছার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল,নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। বক্তব্য রাখেন অফিস সেক্রেটারী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারি সেলিম উদ্দিন, এড মিজানুল হক চৌধুরী, মাঈনুল কবির চৌধুরী, ছাত্রনেতা রুহুল আমিন, শাহজালাল, ও ডা শহিদুল্লাহ।











































