প্রেস বিজ্ঞপ্তি, ৩০ আগস্ট ২০২৫

রামু উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার উদ্যোগে ৩০ আগস্ট বিকাল ৩টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসানের সভাপতিত্বে সেক্রেটারি আবু নাঈম মু. হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কক্সবাজার ০৩ আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ০৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেছেন, আমাদের প্রয়োজন এক মানবিক বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবেনা বিভেদ ও বৈষম্য। থাকবে উন্নয়ন ও সমৃদ্ধি এবং নিরাপত্তা। দেশের মানুষের কল্যাণে আমরা সদা তৎপর। যেখানে মানুষের দুর্ভোগ – দুর্দশা সেখানে মানুষের কল্যাণে এবং প্রয়োজন পূরণে এগিয়ে যেতে হবে। আমরা সকল ধর্ম-বর্ণ মিলে নতুন বাংলাদেশ কে নতুনভাবে সাজিয়ে একটি মানবিক বাংলাদেশে রূপান্তর করতে বদ্ধপরিকর। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রফিক,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হাকিম,সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন, বান্দরবান পার্বত্য জেলা সাবেক সভাপতি মাওলানা আব্দুশ শাকুর, অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সেলিম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ, শিবিরের উপজেলা সেক্রেটারি মুহাম্মদ মোস্তফা। এছাড়া ইউনিয়ন আমীর- সভাপতিসহ ভোট কেন্দ্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










































