সরওয়ার কামাল মহেশখালী-২৬ আগষ্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “ভূমিসেবা সহায়তা কেন্দ্র” এর উদ্বোধন হয়েছে মহেশখালীতে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মহেশখালী পৌরসভার আদালত রোডে অবস্থিত আশেক কম্পিউটার হাউজে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্যাহ্। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ মান্নান।
কেন্দ্রটিতে স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে যেসব সেবা সমূহ দেওয়া হবে-ভূমি উন্নয়ন কর পরিশোধ ই-নামজারি, খতিয়ান (পর্চা) প্রদান, জমির ম্যাপ সংগ্রহ, খাজনা পরিশোধ, দলিল ও চুক্তিনামা কম্পোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় সহজে ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন ও ডিজিটাল সেবা জনগণের কাছে আরও সহজলভ্য করার প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, এ উদ্যোগ মহেশখালীর সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।
01840542813











































