“মানুষের আস্থা অর্জন করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যেতে হবে”
টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, উপজেলা কর্মপরিষদ মাওলানা মোস্তাক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জায়নত উল্লাহ। বক্তব্য রাখেন মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি শাফি প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, “ইসলামী আন্দোলনের কর্মীরাই পারে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে। মানুষের আস্থা অর্জন করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে । তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সুসংগঠিতভাবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। কর্মীদের ইখলাস, ত্যাগ ও শৃঙ্খলাই আমাদের মূল শক্তি। সেই শক্তিকে জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে হবে। আমরা সমাজ থেকে বৈষম্য, বেকারত্ব ও দুর্নীতি রোধ করে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।










































