বড় মহেশখালীতে সামাজিক উদ্যোগে জামায়াত: মসজিদের অজুখানা মেরামতে আর্থিক সহায়তা

​বড় মহেশখালী  প্রতিনিধি, মহেশখালী:

কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঐতিহাসিক ‘মাঝের ডেইল জামে মসজিদ’-এর অজুখানা মেরামতের জন্য আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড় মহেশখালী ইউনিয়ন শাখা।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঝের ডেইল জামে মসজিদের অজুখানাটি জরাজীর্ণ অবস্থায় ছিল, যার ফলে মুসল্লিদের অজু করতে গিয়ে নানা ভোগান্তির পোহাতে হতো। মুসল্লিদের কষ্ট লাঘব ও অজুখানাটি দ্রুত সংস্কারের লক্ষ্যে ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

​আজ (২৮ আগস্ট) এক সংক্ষিপ্ত ও আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীলদের হাতে সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।

​অর্থ হস্তান্তরকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন

​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি এনামুল করিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাবেদ আল মামুন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিগণ।

​সহায়তা প্রদানকালে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন,

“ইসলামিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামাজিক ও মানবিক কাজের এই ধারাবাহিকতা বড় মহেশখালীতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

​স্থানীয় বাসিন্দারা ও মসজিদ পরিচালনা কমিটি জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পূর্বের খবর​মাতারবাড়ীতে প্রস্তাবিত ‘স্পেশালাইজড টেকনিক্যাল কলেজ’ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
পরবর্তি খবরকক্সবাজারে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা