“উখিয়া–টেকনাফের শান্তি ও উন্নয়নের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন”

পালংখালীতে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর–দক্ষিণ রহমতেরবিল ও থাইংখালী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, উখিয়া–টেকনাফের শান্তি, উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনে বিভেদমুক্ত ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। অপরাধমুক্ত পরিবেশ, জীবন–সম্পদের নিরাপত্তা এবং শিক্ষা–স্বাস্থ্যে সুষম সুযোগ নিশ্চিত করাই তার অঙ্গীকার।

তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, কর্মপরিষদ সদস্য খাইরুল বশর, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সেক্রেটারি আবদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্বের খবরমহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ৩৬ হাজার টাকা জরিমানা
পরবর্তি খবরমহেশখালীতে ২১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ