সরওয়ার কামাল মহেশখালী-২০ই জানুয়ারী
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশে নৈরাজ্য বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে হলে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি’র খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হলে গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট দিতে হবে এবং দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে আপনাদের মূল্যবান রায় প্রদান করতে হবে।
মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের সমর্থনে জামায়াত ইসলামি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নবী (সাঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণ রাস্ট্র রূপে গড়ে তুলবে। যে রাস্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত হয় ।
তিনি বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবেনা। কারন অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।
শাহজাহান আরো বলেন, জামায়াত ইসলামি শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াতে ইসলামি একটি আদর্শের নাম।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন মানুষ বেকার থাকবেনা, জামায়াত ক্ষমতায় আসলে কোন দায়গ্রস্ত পিতার কোন চিন্তা করতে হবেনা কারন রাসুল ( সঃ) এর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় পৌরসভাস্হ ‘অহণা কনভেনশন হলে’ জামায়াতে ইসলামী দক্ষিন শাখার আমীর মাষ্টার শামীম ইকবালের সভাপতিত্বে সাধারন সম্পাদক হাফেজ আব্দু রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন।
বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি আকতার হোসাইন, উপজেলা ওলামা সেক্রেটারি মাওলানা সিরাজুল হক, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি মাস্টার আক্তার কামাল, পৌরসভা সভাপতি মোতাহের হোসেন, শাপলাপুর ইউনিয়ন আমীর মাওলানা এনামুল হক, হোয়ানক ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মালেক আযাদ, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন, কুতুবজোম ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন, ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, এডভোকেট রেজাউল করিম, মাষ্টার আব্দুল মাজেদ, জাহাঙ্গীর আলম, হিন্দু শাখার নেতা ডাঃ পরিমল কান্তি শীল (ট্রাষ্টি), রাজীব কান্তি দে, কাজল কান্তি দে, সরল দে ও সন্তোষ দে সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।










































