“আয়নার মতো স্বচ্ছ নির্বাচন চাই” — সিইসি নাসির উদ্দিন

গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যা হবে আয়নার মতো স্বচ্ছ ও সবার কাছে বিশ্বাসযোগ্য। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।”

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পথে অগ্রসর হচ্ছি। ভুল তথ্য বা বিভ্রান্তি রোধে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা চাই মিডিয়া আমাদের অংশীদার হোক।”

সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালে ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন এবং দুপুরে প্রিন্ট মিডিয়ার ১৫ জন সাংবাদিক মতবিনিময়ে অংশ নেন।

আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, পর্যবেক্ষক ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ করছে কমিশন।

সুশীল সমাজের প্রতিনিধিরা আগের সংলাপে বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। নির্বাচনের প্রতিটি ধাপে গণমাধ্যমের সঠিক ভূমিকা স্বচ্ছতা নিশ্চিত করবে।

পূর্বের খবরজুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
পরবর্তি খবরবাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নে আরাকানের ভয়ঙ্কর ছক