৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে বিকাল ৫ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে লংমার্চ সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি অবহিত করেন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা থেকে চট্টগ্রাম আগত লংমার্চ কে স্বাগত জানাতে কক্সবাজার শহর থেকে দুপুর ১ টায় এবং চকরিয়া থেকে বিকাল ৩ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে শান্তিপূর্ণ এবং জনদাবী আদায়ে ঘোষিত লংমার্চ সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিকসহ সকল অংশীজনের সহযোগিতা কামনা করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, দিদারুল আলম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আবদুল্লাহ আল ফারুক, মুহাম্মদ শাহজাহান, জাকির হোছাইন, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী।
স্বাগত মিছিল:
পেকুয়া উপজেলা: লংমার্চ কে স্বাগত ও সফল করার লক্ষ্যে ৩ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ৬ দফা দাবিতে ঘোষিত লংমার্চ সফল করার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর ডা. সাহাব উদ্দিন, সেক্রেটারি ডা. নূরুল কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উখিয়া উপজেলা: লংমার্চ কে স্বাগত জানিয়ে ৩ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









































