শাপলাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
সরওয়ার কামাল মহেশখালী  -২৫ই আগষ্ট
শাপলাপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ই আগষ্ট বিকালে মহেশখালী থানার পুলিশের আয়োজনে ওসি মোঃ আব্দুস সোলতানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মহেশখালী থানার এসআই মোহাম্মদ সালামত উল্লাহ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আযম, মহেশখালী উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম চৌধুরী,পুলিশ সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  আয়োজিত পথসভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি

স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদকের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শাপলাপুর ইউনিয়ন’কে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চায় তিনি।

পূর্বের খবরমহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক তিন বন মামলায় সাত জনকে কারাদণ্ড