টেকনাফ উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মানুষের প্রকৃত অধিকার ও ন্যায্য পাওনা প্লরতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সমাজ ও রাষ্ট্র থেকে এখনো পুরোপুরি বৈষম্য ও বিভেদ এবং অন্যায়-অনাচার দূরীভূত হয়নি। রাষ্ট্র মানুষের প্রকৃত অধিকার বুঝিয়ে দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা সমাজের সর্বত্র সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। এর জন্য মানুষের কল্যাণে সর্বদা দায়িত্বশীলদের নিয়োজিত থাকার জন্য আহ্বান জানান। ১৭ অক্টোবর টেকনাফ উপজেলা শাখা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা বায়তুলমাল সেক্রেটারি
মাওলানা মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।










































