মহেমখালীতে জুলাই পুর্ণজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ই জুলাই সকাল ১০টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্টিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী থানার এসআই আবু জাহের, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন , মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, মহিলা বিষয়ক অধিদপ্তরের শারমিন আক্তার বিউটি, উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা হাবিব উল্লাহ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬ জন ভিক্ষুকদের পুর্নবাসন, প্রতিবন্ধীদের সূবর্ণ নাগরিক কার্ড ২টি হুইল চেয়ার, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতার স্মার্ট কার্ড সহ ৪টি এতিমখানায় চেক বিতরণ করা হয়।