বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত 

সরওয়ার কামাল মহেশখালী-৪ সেপ্টেম্বর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় মহেশখালী নতুন বাজার মাঠে বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর  বিকাল ৩টায় মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল ও মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনিরের যৌথ সঞ্চালনায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
​আমাদের প্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মহেশখালী ও কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে ২৪টি জনগুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। সচিবালয়ে মুখ্য সচিব তা গ্রহণ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আমাদের স্বপ্নের মহেশখালী-কক্সবাজার সেতু ও টেকসই বেড়িবাঁধসহ এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আমাদের দুই দ্বীপে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন, মহেশখালীকে একটি আধুনিক মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।”
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. সিরাজুল হক রানা, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সোলেমান, পৌর বিএনপি নেতা এড. হামিদুল হক, উপজেলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি মাস্টার সিরাজুল হক, উপজেলা বিএনপি নেতা শফিউল আলম চেয়ারম্যান, উপজেলা বিএনপি নেতা সিরাজুল মোস্তফা বাঁশি, পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম কমিশনার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপি নেতা মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ বিএ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুল হক বি,এ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন রতন, উপজেলা বিএনপি নেতা আবদুর রহিম বিকম, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিলুর রহমান এবং হোয়ানক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ।
সমাবেশে যুবদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোক্তার আহমদ, আবুল কাশেম, রফিক উদ্দিন মানিক, আব্দুল মতিন, আসাদ উল্লাহ হেলালী, মিজানুর রহমান, মাহাফুজুর রহমান, শাহেদ খান, মোহাম্মদ আকবর, মামুনুল ইসলাম ও হারুন উদ্দিন রুবেল।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ইমন চৌধুরী, আব্দুল আজিজ নয়ন, একরামুল হক, তায়েব ইলাহি, আলা উদ্দিন নায়েম, জাহেদ হাসান জিসান, মোহাম্মদ রোকন, জয়নাল আবেদীন ও সোহেল সিকদার।
এছাড়াও কৃষকদলের নেতৃবৃন্দেchর মধ্যে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কৃষকদল নেতা ওসমান গনি, আব্দুল জাব্বার, আব্দু শুক্কুর এবং পৌর কৃষকদলের আহ্বায়ক জাহেদুল হক তৌহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
পূর্বের খবরহামের তাণ্ডব: ২৪ ঘণ্টায় নতুন ১,১৫৪ রোগী, আরও ১ শিশু হারাল প্রাণ
পরবর্তি খবরমহেশখালীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন