বড় মহেশখালী দেবাঙ্গা পাড়ায় রাতের আঁধারে পান বরজ কেটে নষ্ট — ক্ষতির মুখে কৃষক*
ফাহিমুল ইসলাম, মহেশখালী নিউজ ডটকম
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আওতাধীন বড় মহেশখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বড় মহেশখালী দেবাঙ্গা পাড়ায় রাতের আঁধারে এক কৃষকের পান বরজ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে ১২ আগস্ট (মঙ্গলবার) গভীর রাতে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ভুক্তভোগী কৃষক জনাব হেলাল উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচর্যা করা পান বরজে রাতে কে বা কারা কৌশলে প্রবেশ করে একে একে সকল গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে বরজের এই করুণ অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন মালিক।ভুক্তভোগী কৃষক জানান— 
“আমি কোনো দিন ভাবিনি এমন ক্ষতি হতে পারে। আমার সমস্ত সম্বল ছিল এই বরজে। সব শেষ হয়ে গেল। কারা করেছে জানি না, তবে পূর্ব শত্রুতার জের থাকতে পারে।”

এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে মহেশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।










































