বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক মো. নজরুল ইসলাম আর নেই। শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি বুয়েটের দীর্ঘদিনের শিক্ষক ও অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক নজরুল ইসলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।









































