“জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করণে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে”

প্রেস বিজ্ঞপ্তি, ১৫ সেপ্টেম্বর ২০২৫
টেকনাফ সদর ইউনিয়নে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী
জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ০৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সকল ভয়ভীতি ও রক্ত চক্ষু উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা মেটাতে জামায়াতের কর্মপরিকল্পনা দেশের মানুষের কাছে সমাদৃত। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে জনমনে স্বস্তি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। সীমান্ত জনপদ হিসেবে টেকনাফ উপজেলা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ যোগান দিয়ে থাকে। কিন্তু সে অনুযায়ী এই জনপদের উন্নয়ন ও অগ্রগতি উল্লেখযোগ্য নয়। তাই আগামী দিনে দেশ ও দেশের মানুষের কল্যাণ, নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ১৫ সেপ্টেম্বর টেকনাফ উপজেলা সদর ইউনিয়নে গণসংযোগকালে জেলা আমীর উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সাবেক পৌরসভা মেয়র মোহাম্মদ ইসমাইল, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী, টেকনাফ সদর সভাপতি মাওলানা নাছির উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা ইসলাম মেম্বার, মাওলানা ফরিদুল আলম, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আনোয়ার, মাওলানা শওকত, মাওলানা আব্দুল মান্নান ও মোহাম্মদ আলম প্রমুখ।
পূর্বের খবরবাংলাদেশের ২৩৪ বিলিয়ন ডলার কোথায়?
পরবর্তি খবরমহেশখালীর জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলায় চাই স্থিতিস্থাপক ও টেকসই সমাধান