আমীরে জামায়াতের কক্সবাজার সফর উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

৩০ জানুয়ারি বিকাল ৫:০০ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক,
এলডিপি কক্সবাজার জেলা সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, খেলাফত মজলিস জেলা সভাপতি মুফতী মাওলানা আবু মুসা, সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ এগারো দলসমূহের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে ০২ ফেব্রুয়ারি কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে (বাহারছড়া গোলচত্বর) কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পূর্বের খবরভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
পরবর্তি খবর৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী