আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

বড় মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরাঘোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাফেজ এরশাদ উল্লাহ ও আমান উল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ জালাল উদ্দিন, সেক্রেটারি এনামুল করিম এবং বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আল মামুন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য এ সহায়তা প্রদান করা হয়। সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্বের খবরসংসদীয় ফ্যাসিজমের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: আনোয়ারী
পরবর্তি খবরএমপি আলমগীর ফরিদের সঙ্গে হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ