মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮

সরওয়ার কামাল মহেশখালী-২৯ সেপ্টেম্বর
মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ও অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, পূর্বের মামলায় ‘ডেভিল’ অভিযানে ৪ জন, নিয়মিত মামলায় মাদক ব্যবসায়ী ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মাদক সেবনের অভিযোগে ৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় মাদক সেবনের অভিযোগে ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত ১৮ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বের খবরএডভোকেট খালেকুজ্জামানের শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান