মহেশখালীতে কৃষকদলের নবগঠিত কমিটিকে বিশাল সংবর্ধনা

সরওয়ার কামাল , মহেশখালী:

​বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) বিকালে নতুন কমিটির নেতৃবৃন্দ মহেশখালীতে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

​পুরাতন জেটিঘাট থেকে শুরু হওয়া একটি বিশাল শো-ডাউন পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নবগঠিত কমিটির সভাপতি মো. এনামুল করিমের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী। তিনি বলেন, “দলের প্রতিটি স্তরে ঐক্য বজায় রেখে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কৃষকদলকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান হতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শাহাব উদ্দিন, যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কাশেম।

​সংবর্ধনা সভার বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই বিএনপির সাংগঠনিক লক্ষ্য অর্জন সম্ভব।

​অনুষ্ঠানে নবগঠিত কমিটির সহ-সভাপতি মনজুর আলম বাবুল, যুগ্ম সম্পাদক রশিদ আহমদ ও শহীদুল আলম সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, দপ্তর সম্পাদক রেজাউল করিম নুর, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ও অর্থ সম্পাদক ছৈয়দুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরমহেশখালীতে লাইসেন্সবিহীন তেল বিক্রি: ৬ প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা ৬০ হাজার
পরবর্তি খবরহেফাজতের উদ্যোগে কওমি দলগুলোর নতুন রাজনৈতিক সমীকরণ