মন্ত্রিসভায় নতুন চার সদস্য, বঙ্গভবনে শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন চারজন সদস্য যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুনদের শপথ বাক্য পাঠ করান সদ্য শপথ নেওয়া ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা:

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন:

  • ড. আবদুল মঈন খান (স্থায়ী কমিটির সদস্য, বিএনপি; সংসদ সদস্য, নরসিংদী-২)
  • ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (চেয়ারম্যান, বিজেপি; সংসদ সদস্য, ভোলা-১)
  • সাচিং প্রু জেরী (সংসদ সদস্য, বান্দরবান)

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন:

  • মোহাম্মদ শামীম কায়সার লিংকন (সংসদ সদস্য, গাইবান্ধা-৪)

​এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছ থেকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরপরই তিনি নতুন এই চার মন্ত্রিপরিষদ সদস্যকে শপথ পড়ান।

পূর্বের খবরদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল