২৩ আগস্ট ২০২৬ ইং (রবিবার ) টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুগে যুগে ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে গেছে যুবকেরা। টেকনাফ উপজেলা একটি ইসলাম প্রিয় এলাকা। আমরা যদি যুবকদের মাঝে দাওয়াতী কাজ ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে তাদের মনে-প্রাণে ইসলামকে ধারণ করাতে পারি, তাহলে এই যুবকদের মাধ্যমেই টেকনাফ উপজেলাকে মাদক, অপহরণ ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে।”
তিনি যুব সমাজকে নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুর রহিম নূরী, শহিদুল ইসলাম মেম্বার, শাহাজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় যুবসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত করা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।










































