ছোট মহেশখালীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি  প্লাস প্রকল্পের কাজ উদ্বোধন

সরওয়ার কামাল মহেশখালী-৩ অক্টোবর
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি- ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে। ৩রা অক্টোবর সকাল ১০টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ ঠাকুরতলা এলাকায় ইজিপিপি প্লাস প্রকল্পের কাজ উদ্বোধন করেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা উপসহকারী প্রকৌশলী শেখ বাহ উদ্দিন, ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন কান্তি দে সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ জানান, ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা আদিনাথ মন্দির, লোকনাথ মন্দির, রামকৃষ্ণ মন্দির, রামসিতা মন্দির, গৌরনিতাই মন্দিরের মাঠ সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে। ইজিপিপি প্লাস উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে, প্রত্যন্ত অঞ্চলে মাটি দিয়ে নতুন রাস্তা তৈরী, জলাবদ্ধতা নিরসনে নালা সংস্কার, ছড়া খনন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান ও মন্দিরের মাঠ সংস্কার। মহেশখালী উপজেলায় মোট প্রকল্প রয়েছে ৫৮ টি।
পূর্বের খবরমহেশখালীতে ব্র্যাকের উদ্যোগে তেলাপিয়া রেণুপোনা বিতরণ