‘রান উইথ ভিপি বাহাদুর’ সম্পন্ন

কক্সবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়ার অঙ্গীকারে

“মাদককে না বলি, নিরাপদ পর্যটন শহর গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী গণ-দৌড় কর্মসূচি ‘রান উইথ ভিপি বাহাদুর’। কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসন নির্বাচন পরিচালনা কমিটি এবং ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেলের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে দৌঁড়টি শুরু হয়।

সংসদ সদস্য প্রার্থী ভিপি বাহাদুর এর নেতৃত্বে দৌঁড়টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলিডে মোড় হয়ে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে শেষ হয়। পুরো কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহী অংশগ্রহণ ছিল অত্যন্ত চোখে পড়ার মতো, যা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে নতুন উদ্দীপনা যোগ করেছে।

ভিপি বাহাদুর বলেন,
“তরুণরাই পরিবর্তনের শক্তি। মাদকমুক্ত কক্সবাজার গড়তে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নিরাপদ পর্যটন নগরী গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, তরুণদের আগ্রহ বৃদ্ধি, মাদকবিরোধী জনসচেতনতা এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জনগণের সমর্থনে তিনি কক্সবাজার-৩ আসনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কক্সবাজার-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেলের উপদেষ্টা ও আসন পরিচালনা কমিটির সচিব আল আমীন মো. সিরাজুল ইসলাম, সহকারী সদস্য সচিব রিয়াজ মুহাম্মদ শাকিল, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, শহর যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুর রহিম নূরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজপতি এবং কয়েক হাজার যুবক-স্বেচ্ছাসেবক।

পূর্বের খবরহোয়াইক্যং খারাংখালী রাখাইন পাড়াকে মডেল পাড়া করার ঘোষণা আনোয়ারীর
পরবর্তি খবর“ইসলামই নারীর প্রকৃত অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে” ডঃ আযাদ