মহেশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা : ৩ মামলায় অর্থদণ্ড

সরওয়ার কামাল, মহেশখালী-

মহেশখালী পৌরসভা ও ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন শাপলাপুর সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স, ফিটনেস সনদ, হেলমেট ব্যবহার ইত্যাদি যাচাই করা হয়। এসময় নিয়ম লঙ্ঘন করায় তিনটি মামলায় অভিযুক্তদের অর্থদণ্ড দেওয়া হয়।

মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন,
“লাইসেন্স, ফিটনেস, হেলমেট ব্যবহার না করা এবং অপ্রাপ্তবয়স্কদের যান চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, মৃত্যুহারও বাড়ছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্বের খবর“ইসলামই নারীর প্রকৃত অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে” ডঃ আযাদ
পরবর্তি খবরদেশীয় লবণ চাষিদের বাঁচাতে হলে লবণ আমদানি বন্ধ করতে হবে: ড. হামিদুর রহমান আযাদ