বাংলাদেশের উন্নয়ন ও টেকসই অগ্রগতির সবচেয়ে বড় অন্তরায় হলো সর্বব্যাপী দুর্নীতি— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
আজ (৫ নভেম্বর ২০২৫) সকালে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে তৃণমূল কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“দুর্নীতি, লুটপাট, দুর্বৃত্তায়ন এবং প্রশাসনিক ব্যবস্থার অস্বচ্ছতা দেশের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করছে। উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ–দুর্নীতি ও স্বজনপ্রীতি না থামালে বাংলাদেশ তার প্রকৃত সম্ভাবনার জায়গায় পৌঁছাতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সরকারি-বেসরকারি সব খাতে জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এসময় বিদেশ থেকে লবণ আমদানির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,
“লবণ আমদানির পেছনে অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত কাজ করছে। দেশের লবণ উৎপাদন ব্যবস্থা ঠিকভাবে পরিচালনা করা হলে আমদানির প্রয়োজন পড়তো না।”
তিনি লবণ খাতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি উৎপাদন, মজুত, পরিবহন ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার পরামর্শ দেন।
সম্মেলনে ইউনিয়ন সভাপতি আবু ছাদেক এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি রুস্তম হায়দার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।










































